২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন জো বাইডেন

২৫ এপ্রিল ২০২৩, ০৫:৪১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
 জো বাইডেন

জো বাইডেন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিত ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) প্রথম সফল রাষ্ট্রপতি পদের চতুর্থ বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন জো বাইডেন। খবর ‍আল জাজিরা। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৯ সালের আজকেই দিনে ( ২৫ এপ্রিল) প্রেসিডেন্ট জো বাইডেন তার সফল প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার চতুর্থ বার্ষিকীতে তিনি আগামী মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সদস্য বলেছেন, তারা বাইডেনকে সমর্থন দিবেন। তবে সাধারণ ভোটারদের কাছ থেকে নিজের প্রেসিডেন্টের চলতি মেয়াদে সবথেকে কম গ্রহণযোগ্যতার মুখোমুখি (অ্যাপ্রোভাল রেটিং) প্রেসিডেন্ট জো বাইডেন। ৮০ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ বয়স্ক প্রেসিডেন্ট। এ কারণে অনেকে তার দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে  প্রশ্ন তুলেছেন।আগামী নির্বাচনেও তার রানিং মেট হবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬