জনসংখ্যায় চীনকে ছাড়াল ভারত

১৯ এপ্রিল ২০২৩, ০৯:২৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
জনসংখ্যায় চীনকে ছাড়াল ভারত

জনসংখ্যায় চীনকে ছাড়াল ভারত © ফাইল ছবি

চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন ড্যাশবোর্ডের মিড-২০২৩ হিসাব বলছে, চীনের তুলনায় বর্তমানে ভারতের জনসংখ্যা অন্তত ২৯ লাখ বেশি। জাতিসংঘের সর্বশেষ তথ্য বলছে, ভারতের জনসংখ্যা বর্তমানে ১৪২ কোটি ৮৬ লাখ। এর বিপরীতে চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। এ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আনুমানিক জনসংখ্যা ৩৪ কোটি।

কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরার এক প্রতিবেদনে বুধবার (১৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

১৯৫০ সালে জাতিসংঘ তার সদস্য দেশগুলোর জনসংখ্যার হিসাব রাখা শুরু করার পর থেকে এই প্রথম শীর্ষে উঠে এলো ভারত। তবে চীনের হিসাবের মধ্যে অবশ্য হংকং, ম্যাকাও ও তাইওয়ানের জনসংখ্যা যোগ করা হয়নি। এর আগে গত বছর জনসংখ্যার সর্বোচ্চ শিখরে উঠেছিল চীন। এরপর থেকে দেশটির জনসংখ্যা কমতে শুরু করে। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের জনসংখ্যা ঊর্ধ্বমুখী। তবে ১৯৮০ সাল থেকে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী।

ভারতের তুলনায় চীনা নাগরিকদের গড় বয়স অনেকটা বেশি। চীনে নারীদের গড় বয়স ৮২ বছর, আর পুরুষরা বাঁচেন ৭৬ বছর। অন্যদিকে ভারতে নারীদের গড় বয়স ৭৪ বছর এবং পুরুষরা বাঁচেন ৭১ বছর। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিবেদনে বলা হয়, ২০২২ থেকে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির অর্ধেকই ঘটবে মাত্র ৮টি দেশে। এসব দেশ হলো হলো- গণপ্রজাতন্ত্রী কঙ্গো (ডিআরসি), মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া।

এ ছাড়া চলিত বছরের মাঝামাঝিতে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950