মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা

১৭ জানুয়ারি ২০২৬, ১২:৪২ PM
জান্নাতুল ফেরদৌস

জান্নাতুল ফেরদৌস © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী মেয়ে রাইছাকে কোলে নিয়ে খালে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৬ জানুয়ারি) নিহত শিশুর দাদি নুর জাহান আকতার (৬৮) বাদী হয়ে পুত্রবধূ জান্নাতুল ফেরদৌসের (৩২) বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সদর এলাকায় খাদ্য গুদামসংলগ্ন ইছামতি খালে মেয়ে রাইছাকে নিয়ে ঝাঁপ দেন জান্নাতুল ফেরদৌস। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে মা জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় নিহত শিশুর দাদি নুর জাহান আকতার বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। মামলায় জান্নাতুল ফেরদৌসকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির ৩০৯ (আত্মহত্যার চেষ্টা) ও ৩০৪ (ক) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

তবে অভিযুক্ত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্বামীর পরকীয়া ও স্বামীর পরিবার বিশেষ করে শাশুড়ি ও অন্য সদস্যদের নানা ধরনের নির্যাতন ও মানসিক চাপে পড়ে তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোমেন কান্তি দে বলেন, ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তিনি সুস্থ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী  বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।’

তিনি আরও বলেন, তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950