অভিনব কায়দায় আইফোন কেনার টাকা যোগাড় সপ্তম শ্রেণির ওয়ারিয়াভার

২৮ মার্চ ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
নিজের কেনা আইফোন হাতে বিয়াঙ্কা জেমি ওয়ারিয়াভা

নিজের কেনা আইফোন হাতে বিয়াঙ্কা জেমি ওয়ারিয়াভা © খালিজ টাইমস

মাত্র ১২ বছর বয়সে একটি আইফোন ১৪ কিনে ফেলেছে বিয়াঙ্কা জেমি ওয়ারিয়াভা। ছয় সপ্তাহের কঠোর পরিশ্রমে সে কিনে ফেলেছে ফোনটি। এত অল্প সময়ে কীভাবে জোগাড় করে ফেলল ৮০ হাজার টাকা, বিষয়টি জেনে অবাক হতে হয়। তার অর্থ সংগ্রহের কৌশলটাও ছিল দারুন।

খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোনের টাকা জোগাড় করতে সহপাঠী ও শিক্ষকদের কাছে নিজের তৈরি রুটি বিক্রি করেছে ওয়ারিয়াভার। সে মা-বাবার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকে। সপ্তম শ্রেণির ছাত্রী সে।

ওয়ারিয়াভার জানায়, আইফোন ১৪ কেনার শখ ছিল তার। তবে এ জন্য ৩ হাজার দিরহামের প্রয়োজন ছিল। কিন্তু অর্থ দেওয়ার সামর্থ্য মা-বাবার নেই। স্কুলে নাশতার জন্য ঘরে তৈরি রুটি দিত মা। সে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খেত। রুটিটি খুব পছন্দ করত সবাই। আইফোন কেনার শখের কথা শুনে তার এক বন্ধু রুটি বিক্রির বুদ্ধি দেয়।

গত ফেব্রুয়ারির এ ঘটনা। এরপর হাতে তৈরি রুটি বিক্রির সিদ্ধান্ত নেয় ওয়ারিয়াভা। সে জানায়, মা-বাবা একসময় পাঁচ তারকা হোটেলে কাজ করতেন। তাঁরা বেকারি পণ্য তৈরি করতে পারেন। রুটি বিক্রির বিষয়টি তাঁরা সমর্থন করেন। কাঁচামাল কিনতে বিয়াঙ্কার বাবা ১০০ দিরহাম দেন। ফিলিপিনো মা জেমিনি ওয়ারিয়াভা শেখান বানানোর কৌশল।

বিদ্যালয়ে প্রথম দিন ১০ দিরহামের চারটি রুটি বিক্রি করতে পেরেছিল। পরদিন থেকে দিনে গড়ে বিক্রি পৌঁছায় ৬০টিতে। এতে মার্চের দ্বিতীয় সপ্তাহে তার প্রায় ৩ হাজার দিরহাম জোগাড় হয়ে যায়। সে শখের আইফোন ১৪ কিনেও ফেলেছে। সে এখন নিজের নামে বেকারি ও কফির দোকান চালু করার পরিকল্পনা করছে।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950