প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় ডা. শফিকুরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল

১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM
জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী © টিডিসি সম্পাদিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে  সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধি। আজ রবিবার ( ১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর তারা যমুনায় যান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আছেন দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এর আগে দুপুরে জামায়াতের পক্ষ থেকে এই সাক্ষাৎকারের কথা জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, আমিরে জামায়াতসহ চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবেন। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে আগামী নির্বাচন ও সার্বিক বিষয়ে আলোচনা করবেন দলের নেতারা।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬