ফাঁকা ৪৭ আসনে দু-এক দিনের মধ্যে প্রার্থী ঘোষণা: এহসানুল মাহবুব

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:০০ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ PM
এহসানুল মাহবুব জুবায়ের

এহসানুল মাহবুব জুবায়ের © সংগৃহীত

খালি থাকা ৪৭টি আসনে দু’একদিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে মগবাজারস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, ইসলামী আন্দোলন জোটে না আসায় ফাঁকা থাকা ৪৭ আসনে আজ-কালকের মধ্যেই ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনি ইশতেহারের বিষয়েও ভাবা হচ্ছে।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আগামী ২২ জানুয়ারি ঢাকা থেকে ১০ দলের নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হবে। ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যেই প্রচার-প্রচারণা শেষ হবে।

বিস্তারিত আসছে...

ট্যাগ: জামায়াত
অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে উপস্থিতি প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর…
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬
পদ ২৯৫, ডাক বিভাগে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে যারা
  • ২৮ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬