তুরস্কে ভূমিকম্পের ২২ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
ভূমিকম্পের ২২ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ২২ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার © সংগৃহীত

তুরস্কে ভূমিকম্পের ২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে এই ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া নারীর নাম-পরিচয় না জানালেও উদ্ধার অভিযানের একটি ভিডিও নিজেদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। সংবাদ সংস্থাটি বলছে, স্থানীয় অধিবাসীদের সহায়তায় দেশটির জাতীয় উদ্ধারকারীরা এই নারীকে উদ্ধার করেছেন।

এর আগে, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

আরো পড়ুন: তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

শক্তিশালী এই ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩৭২ বলে নিশ্চিত করেছে সিএনএন। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯২১ জন। সিরিয়ায় নিহত হয়েছেন প্রায় দেড় হাজার।

এছাড়া, ভূমিকম্পে উভয় দেশে কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে। উদ্ধারকাজে সহযোগিতার জন্য বাংলাদেশ থেকেও একটি উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামীকাল উদ্ধারকারী দলটি তুরস্কের উদ্দেশে রওনা দিতে পারে। প্রাথমিকভাবে সেনা ও দমকল বাহিনীর কয়েকজন সদস্যকে এই দলে পাঠানো হচ্ছে। 

 

ট্যাগ: নারী
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950