ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

১২ জানুয়ারি ২০২৬, ১১:১৮ AM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১১:২৭ AM
মোজাহার আলী

মোজাহার আলী © সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনে সান্তাহার থেকে আসা একটি ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। নিহত মোজাহার আলী (৬০) সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল সর্দারের ছেলে।

রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটে। বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটি বোনারপাড়া স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ের ঝাড়ুদাররা ট্রেনের বগিগুলো পরিষ্কার করার সময় শেষ বগিতে মোজাহার আলীর নিথর দেহ দেখতে পান। তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাহার আলী সম্ভবত ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। কীভাবে বা কেন তার মৃত্যু হলো, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেহে কোনো হামলা বা আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে জানানো হয়েছে। স্বজনদের আগমনের পর মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে, যা মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬