ডিগ্রি পাওয়ার ‘আনন্দে’ ক্যাম্পাসেই নগ্ন হয়ে ছবি তুললেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

১২ অক্টোবর ২০২২, ১১:০৫ PM
টেরিকা উইলিয়ামস

টেরিকা উইলিয়ামস © ইনস্টাগ্রাম

স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর আনন্দ উদ্‌যাপন করতে ছাত্রী এমন কাণ্ড করলেন যে, রীতিমতো তদন্ত শুরু করতে হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী টেরিকা উইলিয়ামস বিশ্ববিদ্যালয় চত্বরেই নগ্ন হয়ে ছবি তুললেন। ২৪ বছর বয়সী এই ছাত্রীর কাণ্ডে শুরু হয়েছে জোর বিতর্ক।

সম্প্রতি ‘এডুকেশন’-এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন টেরিকা। তা উদ্‌যাপন করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপত্যের সামনে নগ্ন হয়ে ছবি তোলেন তিনি। হঠাৎ এমন কাজের কারণ কী? 

টেরিকা ইনস্টাগ্রামে লিখেছেন, আমি ২৪ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছি, কোনও পোশাক আমার চরিত্রের পরিচয় নয়। সমাজ যা-ই বলুক না কেন, সকলেরই নিজের দেহ নিয়ে খুশি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সাপের মতো উইগ ও হিল জুতো পরে আদুল গায়ের ছবি দেন তিনি।

ইনস্টাগ্রামে এসব ছবি আপলোড দেওয়ার পর এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছে। তবে বহু মানুষ আপত্তিও জানিয়েছেন বিষয়টি নিয়ে। কেউ বলেছেন, এমন নামী বিশ্ববিদ্যালয়ের সামনে যদি ছবি তুলতেই হয়, তবে নিজের লেখাপড়ার শংসাপত্র নিয়ে ছবি তুলুন, নগ্ন হয়ে নয়।

সমালোচকদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের ‘সম্মানহানি’ করার জন্য তাঁর ডিগ্রি কেড়ে নেওয়ার দাবিও তুলেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। 

সমালোচনার সামনেও অবশ্য নিজের অবস্থান থেকে নড়তে নারাজ তরুণী। ভাল নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরেও তাঁর পরিচ্ছদ নিয়েই লোকের কথা বলা আসলে তাঁর মতকেই প্রতিষ্ঠা করে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close