পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ PM
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের © সংগৃহীত

ছেলেদের হতাশার বিপরীতে মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। চীনের মকিতে চ্যালেঞ্জার পুলের ম্যাচে পাকিস্তানকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে তাদের টানা দ্বিতীয় জয় এটি। এর আগে, প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭–০ গোলে হারিয়েছিল তারা।

পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। নবম মিনিটে লোমিনা নূপুরের গোলে এগিয়ে যায় দল। ১৯তম মিনিটে নাদিরা এমার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ৩৩তম মিনিটে শারিকা রিমন পেনাল্টি স্ট্রোক থেকে গোল করলে প্রথমার্ধেই ৩–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৪১তম মিনিটে একটি গোল শোধ করে পাকিস্তান। তবে প্রতিপক্ষকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা। মাত্র দুই মিনিট পর ৪৩তম মিনিটে কনা আক্তারের গোলে ব্যবধান হয় ৪–১।

ম্যাচের শেষদিকে ৫৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার রিয়া গোল করলে বাংলাদেশের জয় আরও বড় হয়। শেষ পর্যন্ত ৫–১ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে পরশু কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9