টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ PM
টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ © সংগৃহীত

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানের এইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস বাছাইপর্বে হংকং চায়নাকে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ গোলে পরাজিত করে জাপানের টিকিট পায় বাংলাদেশ। 

স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র ছিল। এই জয়ে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামী শুক্রবার (১০ এপ্রিল) স্থান নির্ধারণী এই ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। ৯ দলের বাছাইপর্ব থেকে ৬টি দল এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। 

নিয়মিত সময়ে ৪১ ও ৪৭ মিনিটে আশরাফুল জোড়া গোল করেন। এর আগে তৃতীয় ও পঞ্চম মিনিটে রাকিবুল ইসলামের পেনাল্টি কর্ণার ও আমিরুল হাসানের পেনাল্টি স্ট্রোক থেকে ২-০ গোলে লিড পেয়েছিল বাংলাদেশ।

শেষ ১০ মিনিটে তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি বাংলাদেশ। ফলে টাইব্রেকারে যায় খেলা। টাইব্রেকারে পাঁচ শটের মধ্যে রোকন, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 

এর আগে, পুল-বি’র প্রথম ম্যাচে ৪-৩ গোলে চাইনিজ তাইপেকে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ গোলের হতাশাজনক পরাজয় বরণ করে বাংলাদেশ। গ্রুপের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬