ফেডারেশনের সদস্য হওয়ার পর জাতীয় দলেও ডাক পেলেন জিমি

৩০ জুলাই ২০২৬, ০৯:১৫ PM
রাসেল মাহমুদ জিমি

রাসেল মাহমুদ জিমি © সংগৃহীত

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে চলমান জাতীয় হকি দলের অনুশীলন ক্যাম্পে নতুন করে ৬ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। তাদের মধ্যে অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমিও আছেন। 

নবগঠিত সিলেকশন কমিটি দায়িত্ব গ্রহণের পর প্রথম সিদ্ধান্ত হিসেবে এই ৬ খেলোয়াড়কে ক্যাম্পে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ হকি ফেডারেশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নতুন অ্যাডহক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

ক্যাম্পে নতুন করে ডাক পাওয়া অন্য ৫ খেলোয়াড়রা হলেন— আবু সাঈদ নিপ্পন, মো. নাইম উদ্দিন, মো. শিশির, পুস্পর খীসা মিমো এবং শহিদুল হক সৈকত।

সিলেকশন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে শক্তিশালী দল গঠনের লক্ষ্যেই অভিজ্ঞতা ও প্রতিভার সমন্বয় ঘটিয়ে এই খেলোয়াড়দের ক্যাম্পে যুক্ত করা হয়েছে। তাদের অন্তর্ভুক্তির ফলে চলমান ক্যাম্পে প্রতিযোগিতা আরও বাড়বে এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা করছে ফেডারেশন।

আগামী শুক্রবার (৩১ জুলাই) থেকে নতুন অন্তর্ভুক্ত হওয়া ৬ জন খেলোয়াড় রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে চলমান আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। সেখানে অন্য খেলোয়াড়দের সঙ্গে এশিয়ান গেমসের চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে প্রস্তুতি চালিয়ে যাবেন তারা।

ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর
  • ২৫ আগস্ট ২০২৬
বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬
আলিম ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৫ আগস্ট ২০২৬
মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬