শ্রীলঙ্কায় এশিয়ান জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন তাহসিন

১২ জুন ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
তাহসিন তাজওয়ার জিয়া

তাহসিন তাজওয়ার জিয়া © সংগৃহীত

শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র (অনুর্ধ্ব-২০) র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর ওপেন বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। 

ফিদে মাস্টার তাহসিন ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপের জন্য শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার সঙ্গে টাই করেন। পরে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জয় করেন তাহসিন। আন্তর্জাতিক মাস্টার ডি সিলভা রানার-আপ হন।

বুধবার এই র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ষষ্ঠস্থান লাভ করেন।

বালিকা বিভাগে র‌্যাপিড দাবায় ৩ পয়েন্ট নিয়ে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ৩৬তম হন। আর তুর্কমেনিস্তানের সোহরাদোভা লেইলা সাড়ে ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950