অভিজ্ঞতা ছাড়াই চাকরি আরএফএল গ্রুপে, পদ ১০, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ PM
এমটিও নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে

এমটিও নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি এক্সপোর্ট বিভাগে ‘এমটিও’ পদে ১০ কর্মী নিয়োগে ১৮ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জানুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

বিভাগ: এক্সপোর্ট;

পদসংখ্যা: ১০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি সজীব গ্রুপে, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: আবাসন সুবিধা, ৬ মাস পর ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), ভ্রমণ ভাতা, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: হবিগঞ্জ;

কর্মক্ষেত্র: অফিসে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*রপ্তানি বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, টের পেয়ে যাওয়ায় রক্…
  • ২২ নভেম্বর ২০২৬
মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬