আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ দেবে নানা সুবিধা

১১ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
বাবুর্চি ও ইলেকট্রিশিয়ান নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে

বাবুর্চি ও ইলেকট্রিশিয়ান নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘বাবুর্চি ও ইলেকট্রিশিয়ান’ পদে ২ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্টের মধ্যে গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) অবশ্যই আপলোড করতে হবে। নিয়মিত ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা প্রাপ্য হবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন;

১. পদের নাম: বাবুর্চি;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২০,০০০—৪০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে);

২. পদের নাম: ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২০,০০০-৪০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে);

সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*নিয়মিত মূল্যায়ন ও প্রমোশন ব্যবস্থা;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব ভাতা বছরে ২টি;

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

দায়িত্ব ও কর্তব্য (বাবুর্চি)—

*সবার জন্য প্রতিদিন স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার রান্না করা;

*রান্নাঘরের পরিচ্ছন্নতা ও সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা;

*দৈনিক বাজারের তালিকা তৈরি ও হিসাব সংরক্ষণ করা;

*বিশেষ অনুষ্ঠানে বা অতিথিদের জন্য প্রয়োজনীয় খাবার প্রস্তুত করা;

দায়িত্ব ও কর্তব্য (ইলেকট্রিশিয়ান)—

*ফাউন্ডেশনের বৈদ্যুতিক সরঞ্জাম, লাইটিং এবং সংযোগ স্থাপন ও রক্ষণাবেক্ষণ;

*যে কোনো বৈদ্যুতিক সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধান করা;

*জেনারেটর, আইপিএস ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়মিত তদারকি;

*বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা;

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা—

*সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*প্রার্থীকে অবশ্যই সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে;

*ইলেকট্রিশিয়ান পদের জন্য ট্রেড কোর্স সম্পন্ন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*প্রাতিষ্ঠানিক পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে;

আরও পড়ুন: এসএসসি পাসেই চাকরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, পদ ১১৭

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ আগস্ট ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence