সেসিপের চূড়ান্ত সুপারিশপত্র কবে— জানে না এনটিআরসিএ

২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ AM
লোগো

লোগো © ফাইল ফটো

সেন্ডোরি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্ত ৬৬৪ জনের চূড়ান্ত সুপারিশপত্র কবে দেয়া হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ বলছে, সেসিপ প্রকল্পে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো এ বিষয়ে অনুমোদন দেয়া হয়নি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সুপারিশপত্র দেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেসিপ প্রকল্পে সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত নিয়োগপত্র কবে দেয়া হবে সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। সুপারিশপত্র দেয়ার অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে সেটি দিয়ে দেয়া হবে।

আরও পড়ুন: সেসিপের চূড়ান্ত সুপারিশপত্রের দাবিতে এনটিআরসিএ চেয়ারম্যানকে স্মারকলিপি

এদিকে তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩৮ হাজারের বেশি শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেয়া হলেও সেসিপ প্রকল্পে ৬৬৪ জনকে সুপারিশপত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা। বিষয়টি সমাধানে শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব ও এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও জমাও দিয়েছেন তারা। তবে এখনো কোনো সুরাহা হয়নি।

বিভিন্ন সময় জমা দেওয়া স্মারকলিপিতে প্রার্থীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তির মাধ্যমে ইতোমধ্যে ৩৮ হাজার শিক্ষকের চুড়ান্ত সুপারিশপত্র দেয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেসিপ প্রকল্পে ৬৬৪ জন শিক্ষকের চূড়ান্ত নিয়োগ না হওয়ার কারণে বেকার, অসহায় এসব প্রার্থীরা চরম মানবেতর জীবন কাটাচ্ছে। অনিশ্চয়তা ও হতাশায় তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

আরও পড়ুন: ১৭তম নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি পায়নি এনটিআরসিএ

তারা বলেন, মুজিববর্ষে আমাদের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি। প্রিলি, রিটেন ও ভাইবা পাশ করে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন না হওয়ায় আমরা পারিবারিক, সামাজিক ও আর্থিকভাবে প্রতিনিয়ত চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে সারাদেশে সেসিপ প্রকল্পের আওতাভুক্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক পদ শূন্য। যে উদ্দেশ্যকে সামনে রেখে সেসিপ প্রকল্প গ্রহণ করা হয়েছিল; শূন্যপদে যথাসময়ে শিক্ষক নিয়োগ করতে না পারায় সেই উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ ঠিক রাখা, কার্যকরী পাঠদান ও ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য সেসিপ প্রকল্পে আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অত্যন্ত জরুরী।

তারা আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও দক্ষ শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের উপযুক্ত পাঠদান নিশ্চিত করতে সেসিপ প্রকল্পে ৬৬৪ জন শিক্ষকের চূড়ান্ত যোগদান জরুরী। তাই দ্রুত সময়ের মধ্যে ৬৬৪ জন শিক্ষকের চূড়ান্ত সুপারিশপত্র প্রদানের দাবি জানাচ্ছি।

বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950