৯ম নিয়োগ বিজ্ঞপ্তি নাকি প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা— জানতে এনটিআরসিএর চিঠি

০৫ জুলাই ২০২৬, ০৭:০৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ম শিক্ষক নিয়োগ কার্যক্রম এবং প্রতিষ্ঠানপ্রধানদের মৌখিক পরীক্ষা—দুটি একসঙ্গে সমান্তরালভাবে চলবে কিনা সেটি জানতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে সেভাবে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।

রবিবার (৫ জুলাই) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এই নিয়োগ কার্যক্রম শেষ করা জরুরি। একইসঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে দুটি বিষয় একইসঙ্গে পরিচালিত হবে নাকি একটি শেষ করে অপরটি শুরু করা হবে সে বিষয়ে জানতেই চিঠি পাঠানো হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দীর্ঘদিন ধরে এনটিআরসিএ স্থবির হয়ে রয়েছ। এই স্থবিরতা কাটাতে দ্রুত সময়ের মধ্যে ৯ম শিক্ষক নিয়োগ এবং প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু করা দরকার। এজন্য কোনটি আগে শুরু হবে, নাকি সমান্তরালভাবে দুটি কার্যক্রমই চলবে সেটি জানতে চাওয়া হয়েছে। মন্ত্রণালয় যেভাবে বলবে সেভাবেই কার্যক্রম পরিচালিত হবে।’

এদিকে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে ৬৯ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহের শেষ দিকে ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমতি দিলে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অধিদপ্তর ভিত্তিক শূন্য পদের সংখ্যা কত এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, অধিদপ্তর ভিত্তিক শূন্য পদের তথ্য এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে প্রথমে ৭৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া গিয়েছিল। সেটি অধিকতর যাচাই-বাছাই শেষে ৭৫ হাজার ৭৬৯টি পদের সঠিকতা পাওয়া যায়। এর মধ্যে ৬ হাজার পদ ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য সংরক্ষণ করা হয়েছে।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬