১-১২তম নিবন্ধনধারীদের রিমডিফিকেশনের রায় সরকারের পক্ষে, নিয়োগ নিয়ে যা জানা যাচ্ছে

০৫ জুলাই ২০২৬, ০৬:২১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

১-১২তম শিক্ষক নিবন্ধনধারীদের করা রিমডিফিকেশনে রায় সরকারের পক্ষে এসেছে। এর ফলে এই নিবন্ধনধারীদের নিয়োগের পথ সংকুচিত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ১-১২তম নিবন্ধনধারীদের রিমডিফিকেশন মামলার বিষয়টি ফুলকোর্টে শুনানি হয়েছে। শুনানিতে রায় সরকারের পক্ষে এসেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সরকারের পক্ষে রায় আসায় ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুযোগ বন্ধ হয়ে গেল। আইনগতভাবে তাদের নিয়োগের আর কোনো সুযোগ থাকলো না।

সম্প্রতি রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ১-১২তম নিবন্ধনধারীরা এখনো চাকরির জন্য ঘুরছেন। তাদের বয়স হয়ে গিয়েছে ৫০ বছর। তারা যদি কোয়ালিফাইড হতো তাহলে অন্য কোথাও তো কিছু করতে পারতো। তারপরও চেষ্টা করছি তাদেরকে আবার রি-এক্সামিন দিয়ে অ্যাকমোডেট করা যায় কিনা।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬