রিটকারীদের রিভিউয়ের প্রস্তুতি, পেছাবে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ

০৬ জুলাই ২০২১, ০৯:২১ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের দেয়া রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর আপিল রিভিউ করবে রিটকারীরা। ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের সময় আরও পেছাবে।

তথ্যমতে, গত মাসে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিরুদ্ধ দায়ের করা কন্টেম্প মামলা খারিজ করে দেয়। এরপর গত ২৯ জুন ফল প্রকাশের অনুমতি নিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে দেখা করেন এনটিআরসিএর কর্মকর্তারা।

বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষা উপমন্ত্রী রায়ের কপি পাওয়ার পর সেটি সিনিয়র আইনজীবীদের দিয়ে পর্যবেক্ষণের পরামর্শ দেন। তবে লকডাউন চলায় রায়ের কপি হাতে পায়নি এনটিআরসিএ। এনটিআরসিএ বলছে, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর সচিব এ টি এম মাহবুব উল করিম জানান, আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত রায়ের সাট্টিফাইড কপি বের করার। তবে লকডাউন থাকায় সেটি সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা আশা করছি কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার ৩/৪ দিনের মধ্যে রায়ের কপি পেয়ে যাবো। রায়ের কপি পাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে রায়ে হেরেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ১-১২তম ২ হাজার ২০৭ জন রিটকারী। তারা তাদের আইনজীবীদের সাথে এ বিষয়ে কথা চালিয়ে যাচ্ছেন। আইনজীবীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। ফলে রিভিউ আবেদন করা হলে এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে পারবে না এনটিআরসিএ। ফলে পেছাবে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের সময়।

এ প্রসঙ্গে রিটকারীদের আইনজীবী ছিদ্দিক উল্ল্যাহ মিয়া জানান, রায়ের কপি পাওয়ার পর আমরা সেটি বিচার বিশ্লেষণ করে রিভিউ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেব। যদি রিভিউ করা হয়, তাহলে সেটির রায় না আসা পর্যন্ত এনটিআরসিএ ফল প্রকাশ করতে পারবে না।

নজরুলের জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে …
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষ; সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়াল চীনা রোবট তিয়াংগং
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে সবশেষ যা জানা গেল
  • ২৭ আগস্ট ২০২৬
‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬