কাল-পরশু গণবিজ্ঞপ্তির ফল

২৮ জুন ২০২১, ১২:৫৬ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার এনটিআরসিএর আপিল শুনানি শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান এনটিআরসএর সচিব এটিএম মাহবুব উল করিম।

তিনি জানান, রিটকারীদের যে মামলা ছিল সেটি নিষ্পত্তি হয়ে গেছে। আদালত মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলেছে। এর ফলে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে আর কোনো বাধা নেই।

ওই কর্মকর্তা আরও জানান, আজ বিকেলে আমাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফল প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। কবে ফল প্রকাশ করা হবে সেটিও আজ ঠিক করা হবে। আপনারা আর একটু অপেক্ষা করুন।

ভাইরাল জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন কীভাবে
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণে…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬