এনটিআরসিএ’র আবেদনের শুনানি কাল

২১ জুন ২০২১, ১২:৩৭ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত চেয়ে আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার।

সোমবার (২১ জুন) এনটিআরসিএ’র আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে ওই আবেদনের ওপর শুনানি হবে।

তবে চেম্বার আদালতে রিটকারীদের নিয়োগ দিতে হাইকোর্টের রায় বহাল রাখতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নিবন্ধনধারী রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) এনটিআরসিএ’র করা আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি।

এর আগে গত ১৩ জুন ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬