১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা লকডাউনের পর: এনটিআরসিএ চেয়ারম্যান

০৩ জুন ২০২১, ০৬:১১ PM
এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো

এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা লকডাউন শেষ হওয়ার পর শুরু করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নব নিযুক্ত চেয়ারম্যান এনামুল কাদের খান।

বৃহস্পতিবার (৩ জুন) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এনামুল কাদের খান বলেন, করোনা পরিস্থিতি যখন ঊর্ধ্বগামী ছিল তখন প্রার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় মৌখিক পরীক্ষা শুরু করা যায়নি। তবে চলমান লকডাউন শেষ হওয়ার পর পরীক্ষা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া ও লকডাউন ঘোষণা করায় গত ৪ এপ্রিল ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। চলমান লকডাউনের মেয়াফ আগামী ৬ জুন শেষ হবে।

আরও পড়ুন: রায়ের কপি এনটিআরসিএতে, রবিবার পর্যালোচনা করে সিদ্ধান্ত

দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬