রায়ের কপি পাওয়ার পর রেজাল্টের বিষয়ে সিদ্ধান্ত: এনটিআরসিএ চেয়ারম্যান

০৩ জুন ২০২১, ০২:৩২ PM
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান এনামুল কাদের খান

এনটিআরসিএর নতুন চেয়ারম্যান এনামুল কাদের খান © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের রেজাল্টের বিষয়ে আদলতের রায়ের কপি হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নব নিযুক্ত চেয়ারম্যান এনামুল কাদের খান।

বৃহস্পতিবার ( ৩ জুন) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

এনামুল কাদের খান বলেন, ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির উপর আদালত যে স্থগিতাদেশ দিয়েছিল সেটি তুলে নেয়া হয়েছে। তবে আদালত যে রায় দিয়েছে সেটির কপি আমরা এখনো পাইনি। রায়ের কপি পাওয়ার পর গণবিজ্ঞপ্তির রেজাল্টের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত ৩১ মে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে যারা রিট করেছেন তাদের ৪ সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিতে নির্দেশ দেয় আদালত। এর ফলে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের উপর আদালতের নিষেধাজ্ঞা কেটে যায়।

ওইদিন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬