শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি জুলাই-আগস্টে

২৪ এপ্রিল ২০২১, ০৫:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি আগামী জুলাই অথবা আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম শেষ হওয়া মাত্রই শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে। প্রাপ্ত শূন্যপদের আলোকেই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

শনিবার (২৪ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, আপনারা জানেন যে আমাকে পরিবেশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। যদি আমি চেয়ারম্যান হিসেবে এনটিআরসিএতে থাকি, তাহলে আগামী জুলাই অথবা আগস্ট মাস নাগাদ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো। তবে বিষয়টি নির্ভর করছে নতুন কর্মস্থলে যোগদানের উপর।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, এখন তৃতীয় গণবিজ্ঞপ্তির কাজ চলছে৷ এটি শেষ হওয়ার পর সেসিপের প্রায় ৭০০ পদের একটি নিয়োগ কার্যক্রম রয়েছে। সেসিপের নিয়োগ শেষে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে৷ দেখা যাক কি হয়।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার এনটিআরসিএ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিনকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করে বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী
  • ২৪ এপ্রিল ২০২৬
রাবির ইতিহাসে ৩৩ শিক্ষার্থী খুন— সবচেয় বেশি শিবিরের, কম ছাত…
  • ২৪ এপ্রিল ২০২৬
ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাবি সা্ংবাদিক সমিতি
  • ২৪ এপ্রিল ২০২৬
বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: শিবি…
  • ২৪ এপ্রিল ২০২৬
বগুড়ায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক
  • ২৪ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে 
  • ২৪ এপ্রিল ২০২৬