১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের সঙ্গে সভায় বসছে এনটিআরসিএ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © সংগৃহীত

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমের দিনক্ষণ চূড়ান্ত করতে সভায় বসতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও টেলিটক বাংলাদেশ লিমিটেড। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, ই-রেজিস্ট্রেশনের কার্যক্রমের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সাত দিনের সময় দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে। নির্বাচনের জন্য ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আরও বেশি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সভা ডাকা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর জন্য টেলিটকের সঙ্গে সভা করা হবে। আজ বিকেল ৩টায় এ সভা শুরু হবে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন বিধিমালায় কাম্য শিক্ষাগত যোগ্যতায় আমূল পরিবর্তন আনা হয়েছে। ৪০টি বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা করায় নিবন্ধনধারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আসন্ন ১৯তম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে।

নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে
নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল-কলেজে এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসারা জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল-কলেজে এবং কারিগরির জন্য একরকম। আবার মাদ্রাসার জন্য আরেকরকম। তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসিএর বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে।’

জানা গেছে, এর আগে এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইভার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইভার নম্বর যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইভার নম্বর যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রথমবারের মতো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে।

পাবনায় কোরবানীর হাট মাতাবে ৪০ মণের বাহারাম বাদশাহ, খায় কলা-…
  • ১৯ মে ২০২৬
বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি না করার অভিযোগ স্বাস্থ্…
  • ১৯ মে ২০২৬
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার
  • ১৯ মে ২০২৬
ডিজিডিএ মহাপরিচালককে ঢাবি ফার্মেসি অনুষদের সংবর্ধনা
  • ১৯ মে ২০২৬
জুলাই গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ
  • ১৯ মে ২০২৬
ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গার্দিওলা 
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081