সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত এক সহকারী শিক্ষকের সনদ যাচাই ও ওয়েবসাইটে অন্তর্ভুক্তির জন্য শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওই শিক্ষকের শুনানি অনুষ্ঠিত হবে।

সনদ যাচাই হতে যাওয়া শিক্ষকের নাম মোছাঃ নারজুস আরা বেগম। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মোজাহিদুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ শাহানার বেগম।

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক ( পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনটিআরসিএ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘মোছাঃ নারজুস আরা বেগম বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান), তার সনদ যাচাইসহ এনটিআরসিএর ওয়েবসাইট ও অনলাইন তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটটির আইনানুগ নিষ্পত্তির অংশ হিসেবে শুনানির আয়োজন করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় এনটিআরসিএ কার্যালয়ে (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখা) শুনানিতে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট শিক্ষককে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

শুনানিতে অংশগ্রহণের সময়৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র, ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষার মূল প্রত্যয়নপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিকূলতা পেরিয়ে প্রযুক্তি গবেষণায় পলিটেকনিক শিক্ষার্থী না…
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
  • ১২ আগস্ট ২০২৬
পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ আগস্ট ২০২৬
৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬