সাড়ে ১৩ হাজার প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি কাল

২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ জন প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আগামীকাল কয়েকটি জাতীয় পত্রিকায় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা, আবেদন শুরু এবং শেষের সময়সীমা, আবেদন ফি’র বিষয়ে উল্লেখ থাকবে।’

আবেদন কবে থেকে শুরু হবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত লেখা থাকবে।’

এদিকে আগামী শনিবার (৩১ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু হতে পারে। তবে আবেদন সংক্রান্ত প্ল্যাটফর্ম তৈরি না হলে আবেদন আগামী রবিবার (০১ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে বলে জানা গেছে।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘আবেদনের প্ল্যাটফর্ম প্রস্তত না করা পর্যন্ত আবেদন শুরুর তারিখ চূড়ান্ত করা যাচ্ছে না। তবে নির্বাচনের ছুটি শুরুর পূর্বেই আবেদনের প্রক্রিয়া শেষ করে রাখার পরিকল্পনা করা হয়েছে। আমরা প্রতিনিয়ত টেলিটকের সঙ্গে যোগাযোগ করছি।’

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯টি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ রয়েছে ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ ১৯০টি।

সূত্রের তথ্যানুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ৫৮৪টি, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২টি। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪টি শূন্যপদ রয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের প্রতিষ্ঠানে অধ্যক্ষ ৩৪টি, উপাধ্যক্ষ ৫৩টি পদ শূন্য। ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি; আলিম অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি; দাখিলের সুপারিনটেনডেন্ট ৮৯৯টি, সহকারী সুপারিনটেনডেন্ট ১ হজার ৪টিসহ মোট শূন্যপদ ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০টি। ভোকেশনালের সুপারিনটেনডেন্ট ৪০টি, সহকারী সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট শূন্যপদ রয়েছে ১৯০টি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রাবাসে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাবিপ্রবির ৪ শিক্ষার্…
  • ১৯ মে ২০২৬
বুটেক্সে ফরম ফর্ম ফিলাপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাব…
  • ১৯ মে ২০২৬
ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলায় আরও তিন আসামী গ্রেফতার
  • ১৯ মে ২০২৬
সব হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড গঠনের নির্দেশ, ছুটির দিনেও …
  • ১৯ মে ২০২৬
পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081