১৮তম নিবন্ধনধারীদের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১২ অক্টোবর ২০২৫, ১১:৩১ AM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৫ AM
১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের দুই দফা দাবিতে সমাবেশ

১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের দুই দফা দাবিতে সমাবেশ © টিডিসি

রাজধানীর শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের নিয়োগে ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’র দাবিতে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি চলছে। এ কর্মসূচি থেকে দুই দফা দাবি মেনে আজই প্রজ্ঞাপন জারি না করলে রাজপথ না ছাড়া এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অবস্থানকারীরা।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে এ সমাবেশ শুরু হয়। এসময় হাজারো আন্দোলনকারীকে শাহবাগ মোড় সংলগ্ন জাতীয় যাদুঘরের সামনে অবস্থান করতে দেখা যায়। কাউকে কাউকে কাফনের কাপড় পড়া অবস্থায়ও দেখা যায়।

এর আগে শনিবার (১১ অক্টোবর) রাত থেকেই সারাদেশের বিভিন্ন জায়গা থেকে ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীরা বাস, ট্রাক, লঞ্চ, ট্রেন ও অন্যান্য যানবাহনে করে আসতে থাকেন।

এ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা দুই দফা দাবি জানান। সেগুলো হলো- ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২১৩ জনকে নিয়োগ দিতে হবে; নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে।

এসময় এক আন্দোলনকারী বলেন, অনতিবিলম্বে সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২১৩ জনকে নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি আজ প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে তা না করা হয় তাহলে আমরা রাজপথ অবরোধ করতে বাধ্য হব। কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করব, যতক্ষণ না প্রজ্ঞাপন জারি না হয়।

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান নিয়ে নতুন নির্দেশনা

তিনি আরও বলেন, এনটিআরসিএর চেয়ারম্যানের খামখেয়ালিপনার অংশ হিসেবে দেখছি ১৯তম সার্কুলার নিয়ে কর্তৃপক্ষ ব্যস্ত হয়ে পড়েছে, অথচ প্রিলি, রিটেন ও ভাইবা পরীক্ষায় পাশ করেছে এমন বঞ্চিতদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমরা এটা মানব না। আমাদের দুই দফা দাবি না মানলে আমরা রাজপথ ছাড়ব না।

আরেকজন জানান, তিনি নিবন্ধন পরীক্ষায় ১০০ তে ৭১ মার্ক পেয়েছেন, তারপরও তাকে কোথাও নিয়োগ দেওয়া হয়নি। এটা তাকে বঞ্চিত করার নামান্তর। তিনি কোনো একটা প্রতিষ্ঠানে নিয়োগ চান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আরেকজন বলেন, ১৮তম নিবন্ধনে বঞ্চিতদের নিয়োগের আগে আমরা ১৯তম সার্কুলার মেনে নেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। আমরা আমাদের দাবি আদায় করেই রাজপথ থেকে ফিরব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9