এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় ১৭তম ও ১৮তম নিবন্ধনের আবেদনবঞ্চিতরা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ PM
এনটিআরসিএ চেয়ারম্যানের কার্যালয়ে আন্দোলকারীরা

এনটিআরসিএ চেয়ারম্যানের কার্যালয়ে আন্দোলকারীরা © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে আলোচনায় বসেছেন ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিতরা। তাদের ১৩ জন সদস্য আলোচনায় অংশ নিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এনটিআরসিএ কার্যালয়ের সম্মেলন কক্ষে আবেদনের সুযোগবঞ্চিতদের সঙ্গে আলোচনা শুরু হয়। এ সময় এনটিআরসিএর তিন শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

এনটিআরসিএর চেয়ারম্যাননের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া ১৭ ও ১৮তম নিবন্ধনের আবেদনবঞ্চিতদের প্রতিনিধি দলে রয়েছেন, মো. ইউসুফ ইমন, জসিম উদ্দিন, উত্তম সরকার, হাফিজ উদ্দিন, হামিদুর রহমান রণ, লাভলু হোসেন, সাইদুল ইসলাম, রাকিবুর রহমান, সাইমা আকতার, আফরিন আকতার, পারজানা আকতার, রোকসানা ফেরদৌস ও আবু হিয়া।

আরও পড়ুন: এনটিআরসিএ কার্যালয়ে ১৭ ও ১৮তম নিবন্ধনের আবেদনবঞ্চিতরা, হট্টগোল

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারের চতুর্থ তলার সামনে অবস্থান শুরু করেন। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে প্রবেশের জন্য এনটিআরসিএ কর্মকর্তাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আবেদনের সুযোগ বঞ্চিতরা। পরে পুলিশের হস্তক্ষেপে ১৩ সদস্যের প্রতিনিধি দল কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন আজ থেকে, কয়েকটি বিভাগের শর…
  • ১১ নভেম্বর ২০২৬
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া …
  • ১১ নভেম্বর ২০২৬
চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950