৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান নিয়ে নতুন নির্দেশনা

০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তথ্য প্রদান নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী সাত দিনের মধ্যে যোগদানকৃতদের জয়েনিং স্ট্যাটাস জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা বলা হয়।

নির্দেশনায় এনটিআরসিএ জানিয়েছে, ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এর আওতায় ১৯ আগস্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদান করবেন এবং নিয়োগপত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রার্থীকে যোগদান করতে বলা হয়। প্রার্থী যোগদানের পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানগণ তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে জয়েনিং অপশনে প্রার্থী যোগদান করলে “Yes” ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে এ “No” ক্লিক করে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন।’

এতে আরও বলা হয়, ‘সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানকৃত তথ্য আগামী ১৩ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানগণ তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে প্রার্থী যোগদান করলে “Yes” ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে Joining Status-এ “No” ক্লিক করার জন্য নির্দেশক্রমে অনুরোধ কর হলো।’

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬