অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ১৮তম নিবন্ধনের দুই প্রার্থী

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ PM
হাসপাতালে দুই চাকরিপ্রার্থী

হাসপাতালে দুই চাকরিপ্রার্থী © টিডিসি

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে বৈষম্যের অভিযোগে আমরণ অনশন কর্মসূচি পালনরত দুই আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর মো. নুরুল ইসলাম (৩১) ও মো. ইদ্রিস (৩৩) নামে দুইজন অনশনকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক মো. মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গত ১৪ সেপ্টেম্বর থেকে আমরা আমরণ অনশন শুরু করেছি। ইতোমধ্যে আমাদের দুইজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।'

তিনি আরও বলেন, '১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে অনেক যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে। আমরা অবিলম্বে ফল পুনর্বিবেচনা এবং মেধাভিত্তিক সনদ প্রদানের দাবি জানাচ্ছি।'

উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর থেকেই বেশ কিছু প্রার্থী ফলাফলে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন। দাবি আদায়ে গত ১৪ সেপ্টেম্বর থেকে আন্দোলনকারীরা আমরণ অনশন শুরু করেন। এর আগে গত ৩১ আগস্ট থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9