বিশেষ গণবিজ্ঞপ্তি চান ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিত চাকরিপ্রার্থীরা

২৪ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ PM
এনটিআরসিএতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ সুপারিশবঞ্চিতরা

এনটিআরসিএতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ সুপারিশবঞ্চিতরা © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ সুপারিশবঞ্চিতরা জন্য বিশেষ গণবিজ্ঞন্তির আবেদন করছেন। আজ রবিবার (২৪ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের কাছে এ আবেদন দেবেন বলে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন। ‘ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীগণ’ এ আবেদন করছেন।

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা বলছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষকের চাহিদা পূরণের লক্ষ্যে ২০২৩ সালের ২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদনকারী থেকে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার দীর্ঘ সময় ও পথ পাড়ি দিয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ৬০ হাজার ৫২০ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। 

গত ১৯ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন। আরও প্রায় ৬০ হাজারের অধিক পদ শূণ্য থাকা সত্তেও ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সনদধারী ১৬ হাজার ২১৩ জন প্রার্থীর শিক্ষক তথা জাতি গড়ার কারিগর হওয়ার স্বপ্ন বিপর্যস্ত হয়। 

শিক্ষক নিবন্ধন কার্যপ্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ হওয়া সত্তেও এসব প্রার্থী মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে চূড়ান্তভাবে সুপারিশবঞ্চিত হয়ে এখন প্রচন্ডভাবে হতাশ, মানসিক চাপ সহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার বলে তারা উল্লেখ করেছেন। তারা বলছেন, শোনা যাচ্ছে ১৯তম নিবন্ধন পরীক্ষা নতুন পদ্ধতিতে গ্রহণ ও নিয়োগ প্রদান করা হবে। তাই ১৮তম নিয়োগবঞ্চিত প্রত্যেক প্রার্থীকে বয়স থাকার বিষয়টি বিবেচনা করে কমপক্ষে একবার নিয়োগ সুপারিশ নিশ্চিত করার পর ১৯তম আবেদন বিজ্ঞপ্তি দেওয়ার অনুরোধসহ জোর দাবি জানান তারা। 

চাকরিপ্রার্থীরা বলছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূণ্যপদের চাহিদা ২০২৪ সাল পর্যন্ত ধার্য করে নিয়োগ সুপারিশ করা হয়, সেক্ষেত্রে ২০২৫ ও ২০২৬ সালের শিক্ষক শূণ্যপদের চাহিদা যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে তারা কৃতজ্ঞ থাকবেন বলে জানান। 

আরও পড়ুন: চলতি সপ্তাহেই প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

তারা জানান, ইতোপূর্বে শিক্ষক সংকট নিরসনে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ১৫ হাজার ১৬৩ জন প্রার্থীর চাহিদা অনুযায়ী বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সে লক্ষ্যে এবারও ৬০ হাজারের অধিক শূণ্যপদ পূরণ করার জন্য ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মাত্র ১৬ হাজার ২১৩ জন প্রার্থীকে এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেবে বলে বিশ্বাস তাদের।

চেয়ারম্যানের কাছে চাকরিপ্রার্থীদের দুই দাবি হলো- 
১. ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সনদধারী সকল প্রার্থীকে বয়স চলে যাওয়ার পূর্বে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে।

২. ১৯তম পরীক্ষা পদ্ধতি, বিজ্ঞপ্তি ও নীতিমালা প্রণয়নের পূর্বে ১৮তমদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ সুপারিশ সম্পন্ন নিশ্চিত করতে হবে। এ দুই দাবি মেনে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশবঞ্চিত ১৬ হাজার ২১৩ জন প্রার্থীকে নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081