৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল ওয়েবসাইটে দেখা যাচ্ছে

১৯ আগস্ট ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৬:০২ PM
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। এতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪১ হাজার ৬২৭ জন

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। এতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪১ হাজার ৬২৭ জন © টিডিসি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই তা ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এবার সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দিলে প্রার্থীর অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ ফলাফল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে তুলে দেন।

এনটিআরসিএ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ টেলিটকের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd–এ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন।

নিয়োগপত্র প্রদানের পূর্বে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি প্রার্থীর প্রাসঙ্গিক সনদ ও এনটিআরসিএর সুপারিশপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: সুপারিশ পেলেন ৪১৬২৭ জন, নিয়োগপত্র ১৮ সেপ্টেম্বরের মধ্যে

শূন্যপদের তথ্য ভুল প্রদান, যোগ্যতা যাচাই ছাড়া যোগদানপত্র গ্রহণ, বা প্রতিষ্ঠানের কোনো আইনি জটিলতার কারণে কোনো সমস্যা হলে, তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে। এসব ক্ষেত্রে এনটিআরসিএ দায়ী থাকবে না।

কোনো প্রার্থী ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং তা যোগদানের সময় ধরা পড়লে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে বিবেচিত হবে। একইভাবে, পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলে সুপারিশ বাতিল হয়ে যাবে।

প্রার্থী যোগদান করলে, যোগদানের সাত কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানকে ওয়েবসাইটে গিয়ে ‘Joining Status’ অপশনে ‘Yes’ ক্লিক করে তথ্য নিশ্চিত করতে হবে। যদি প্রার্থী যোগদান না করে, তাহলে ‘No’ ক্লিক করে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে।

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে শিক্ষামন্ত্রীর কাছে তিন প্রত্যাশ…
  • ১৯ মে ২০২৬
বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের খেলার সময়সূচি
  • ১৯ মে ২০২৬
লাশবাহী খাটিয়া নিয়ে কবরস্থানে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্…
  • ১৯ মে ২০২৬
হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি, জানা গেল পরিচয়
  • ১৯ মে ২০২৬
স্বর্ণ যুগ কাটিয়ে ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা
  • ১৯ মে ২০২৬
রাজধানীর বিজয় সরণির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081