৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশপত্র ডাউনলোড করবেন যেভাবে

১৯ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী। পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।এনটিআরসিএ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের  http://ngi.teletalk.com.bd  লিংকে প্রবেশ করে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।

সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক পদের প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং এনটিআরসিএ কর্তৃক ইস্যুকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তিনজন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে।

প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক শূন্যপদের চাহিদা প্রদানে ভুল তথ্যের কারণে অথবা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি যাচাই না করে যোগদানপত্র গ্রহণের কারণে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো মামলার কারণে আইনগত জটিলতা সৃষ্টি হলে সে বিষয়ে সকল দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে এবং এক্ষেত্রে কোন ভাবেই এনটিআরসিএকে দায়ী করা যাবে না।

কোনো প্রার্থী অসত্য তথ্য দিয়ে আবেদন করার কারণে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে যোগদানকালে প্রমাণিত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে। 

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9