৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে শিক্ষা উপদেষ্টার অনুমোদন, ফল কাল

১৮ আগস্ট ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৪৯ PM
এনটিআরসিএর লোগো

এনটিআরসিএর লোগো © সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা অনুমোদন করেছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। আজ সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও এর ফল আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশ করা হবে বলে জানা গেছে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন চেয়েছেন। উপদেষ্টা ৬টার পর ফাইল অনুমোদন করেছেন। আগামীকাল ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এর আগে সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটে সচিবালয়ের ৬ নম্বর ভবনে যান এনটিআরসিএ চেয়ারম্যান। প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ৬ নম্বর ভবনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে অবস্থান করছে তিনি। ধারণা করা হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই তিনি এই কক্ষে অবস্থান করছেন। ওই কক্ষে বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব হেলালুজ্জামান সরকারও ছিলেন। পরে সেখান থেকে ফাইল নিয়ে উপদেষ্টার দপ্তরে যান এনটিআরসিএ চেয়ারম্যান।

এর আগে গতকাল রবিবার পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের অধিক শিক্ষককে নিয়োগ সুপারিশ করতে অনুমতি চায় এনটিআরসিএ। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম নিজেই আবেদন নিয়ে সচিবালয়ে আসেন। একই দিন শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) আবেদনে অনুমোদন দিয়ে ফাইল উপদেষ্টার দপ্তরে পাঠান। এখন উপদেষ্টার অনুমোদন মিললেই নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ।

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9