শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার ৬.৮৪ শতাংশ

০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। এখন পর্যন্ত ১৭টি নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার ৬ দশমিক ৮৪ শতাংশ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি চলতি বছরের আগস্ট মাসে প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১-১৭তম শিক্ষক নিবন্ধনে মোট আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল ৯৮ লাখ ৮৩ হাজার ৫৭৭ জন। এদের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৬৬২ জন। শতকরায় যা ৬.৮৪ শতাংশ।

প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ৯ লাখ ২৩ হাজার ৫৫৪ জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন  ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন। এদের মধ্যে  ভাইভার জন্য নির্বাচিত হন ১৯ হাজার ৮৬৩ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন ১৮ হাজার ৭০৯ জন।

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন এক লাখ ৫২ হাজার প্রার্থী। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ১৩ হাজার ৩৪৫ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৯০১ জন।

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ১১ লাখ ৭৬ হাজার ১৯৬ জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন দুই লাখ ২৮ হাজার ৭০০ জন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ২২ হাজার ৩৯৮ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন ২০ হাজার ১২১ জন।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন এক লাখ ৫১ হাজার ৪৩৬ জন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ২৬ হাজার ২৪২ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন ২৫ হাজার ২৪০ জন।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950