শিক্ষক নিবন্ধনে তথ্য দেয়ার সময় বাড়ল 

২৫ জুন ২০১৮, ০৬:০০ PM

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গৃহীত প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সম্মিলিত জাতীয় মেধাতালিকা তৈরির জন্য তথ্যপূরণের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে তথ্য পূরণের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৬ জুন।

সোমবার এনটিআরসিএ’র এক তথ্য বিবরণীতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য না দিলে সম্মিলিত জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট নিবন্ধনধারীরা আগ্রহী নন মর্মে বিবেচিত হবেন।

এর আগে গত ১১ জুন এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা-সংক্রান্ত লিঙ্কের মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তথ্য পূরণ করতে হবে।

ঢাকা টু কক্সবাজার রুটে নতুন ট্রেনের উদ্বোধন রেলমন্ত্রীর, ভা…
  • ২৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, কী প্রভাব পড়বে বাংল…
  • ২৭ অক্টোবর ২০২৬
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেবে চট্টগ্রাম উত্…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘কুবি ছাত্র হয়ে কীভাবে ঢাবি ছাত্রলীগের ডেরায় ঢুকে আন্দোলন ক…
  • ২৭ অক্টোবর ২০২৬
বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬