কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ

১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ PM
একশনএইড বাংলাদেশ 

একশনএইড বাংলাদেশ  © টিডিসি ফাইল ফটো

বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশে গার্ড (নিরাপত্তাকর্মী) পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ পদে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৩ হাজার ৮৬১ টাকা।

আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থাটির প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের জন্য এ নিয়োগ দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে চলমান প্রক্রিয়ায় (রোলিং ভিত্তিতে) নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। তাই শেষ তারিখের আগেই আগ্রহী প্রার্থীদের আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

পদের নাম: গার্ড (নিরাপত্তাকর্মী)।

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: দেশের আটটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ পদে কাজের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—

জেলা সদর হাসপাতাল, কক্সবাজার

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা

আরও দেখুন: ৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম

খাগড়াছড়ি মেডিকেল কলেজ হাসপাতাল, খাগড়াছড়ি

জেলা সদর হাসপাতাল, নোয়াখালী

জেলা সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া

রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতাল, রাঙামাটি

বেতন: মাসিক ১৩ হাজার ৮৬১ টাকা।

আবেদনের শর্তাবলি: নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগসংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্মস্থল নির্ধারণ করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুযায়ী।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চাইলে সরাসরি আবেদনও পাঠানো যাবে।

আবেদন পাঠানোর ঠিকানা: একশনএইড বাংলাদেশ, বাড়ি-SE(C) 5/B-1, রোড-১৩৬, গুলশান-১, ঢাকা-১২১২।

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা ১৫ শতাংশ বাড়ানোর উদ্যেগ, মূল্যায়ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬