ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি © সংগৃহীত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউই) দুটি প্রশাসনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ দুটি হলো অ্যাডভাইজার, ডিপার্টমেন্ট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যান্ড হেড, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার এবং লাইব্রেরি সার্কুলেশন অফিসার। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাডভাইজার ও হেড পদে একজন এবং লাইব্রেরি সার্কুলেশন অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
১. পদের নাম: অ্যাডভাইজার, ডিপার্টমেন্ট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যান্ড হেড, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ প্রশাসনিক পদে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা, ভালো আন্তব্যক্তিক সম্পর্ক তৈরির সক্ষমতা এবং আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতাসহ তথ্যপ্রযুক্তি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: সফট স্কিল প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উন্নয়ন কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যারিয়ার কাউন্সেলিংয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া শিক্ষার্থী ব্যবস্থাপনা, নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, অনুষ্ঠান আয়োজন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৫০ বছর। তবে বিশেষভাবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে।
২. পদের নাম: লাইব্রেরি সার্কুলেশন অফিসার
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন স্টাডিজ/ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে বিএ/বিএসএস (সম্মান) ও এমএ/এমএসএস ডিগ্রি থাকতে হবে। পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা পাঁচের মধ্যে সিজিপিএ ৩.০০ কিংবা চার-এর মধ্যে ২.৫০ থাকতে হবে।
প্রার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষতা, কোহা, ডিএসপেস বা এ ধরনের আধুনিক লাইব্রেরি ব্যবস্থাপনা সফটওয়্যার এবং মেটাডেটা স্ট্যান্ডার্ড সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা, আন্তব্যক্তিক সম্পর্ক বজায় রাখার সক্ষমতা এবং শিফট বা রোস্টার অনুযায়ী দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। বিভিন্ন পরিস্থিতিতে নমনীয়ভাবে কাজ করতে সক্ষম হতে হবে। পেশাগত সংগঠনের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
আরও দেখুন: এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
বেতন ও সুযোগ-সুবিধা: প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের পরবর্তী নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চাকরির ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনের হার্ড কপি পাঠানো যাবে চিফ অব এইচআর অ্যান্ড লজিস্টিকস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, প্লট: এ/২, জহুরুল ইসলাম অ্যাভিনিউ, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, ঢাকা-১২১২ ঠিকানায়।
বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ওয়েবপেজে।
আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬।