ব্যক্তিগত কাজে ব্যাংকের গাড়ি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা

০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

জ্বালানি খাতে ব্যয় কমাতে ব্যক্তিগত কাজে ব্যাংকের গাড়ি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

নির্দেশনাতে বলা হয়, জ্বালানি (পেট্রল, ডিজেল, গ্যাস ইত্যাদি), অয়েল ও লুব্রিকেন্টের ব্যবহার ২০ শতাংশ বা তার বেশি কমিয়ে আনার ব্যবস্থা চলমান রাখতে হবে। এ ক্ষেত্রে বরাদ্দ করা জ্বালানির অপব্যবহার (যেমন ব্যক্তিগত কাজে বিধিবহির্ভূতভাবে অফিসের গাড়ি ব্যবহার, প্রাধিকার–বহির্ভূত গাড়ি বরাদ্দ ইত্যাদি) রোধকল্পে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ বা আরও বেশি কমাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া বিদ্যুতের অপব্যবহারের ক্ষেত্রগুলো (যেমন প্রাধিকারের বাইরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, অপ্রয়োজনীয় বাতি প্রজ্বলন, গ্রিজার, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক সরঞ্জামের অধিক ও অপ্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি) চিহ্নিত করে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: সমঝোতা না হলে বিশ্ববিদ্যালয়গুলোকে লিগ্যাল নোটিশ দেবে ছাত্রলীগ।

এর আগে জুলাই মাসে বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তাতে কেন্দ্রীয় ব্যাংক পেট্রল, ডিজেল, গ্যাস, অয়েল ও লুব্রিকেন্টের জন্য বরাদ্দ করা অর্থের ২০ শতাংশ ব্যয় সাশ্রয় করতে বলেছিল।

প্রসঙ্গত, বৈশ্বিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে সব ধরণেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। তন্মধ্যে অন্যতম হল শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুইদিন ছুটি। এছাড়া অফিস সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। এলাকাভিত্তিকভাবে করা হচ্ছে লোডশেডিং।

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬