গ্রামে এমন পোশাক পরা স্বাধীনতা হতে পারে না: হাইকোর্ট

১৭ আগস্ট ২০২২, ০৮:৫১ AM
হেনস্তার শিকার হওয়ার তরুণী ও গ্রেপ্তার মার্জিয়া আক্তার ওরফে শিলা

হেনস্তার শিকার হওয়ার তরুণী ও গ্রেপ্তার মার্জিয়া আক্তার ওরফে শিলা © ফাইল ছবি

নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে হেনস্তার অভিযোগে করা মামলায় মার্জিয়া আক্তার ওরফে শিলা (৬০) জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ ছয় মাসের জামিন দেন তাকে।

আদালতে জামিনের জন্য শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম ছিলেন রাষ্ট্রপক্ষে। হোসেন বলেন, ‘আদালত পর্যবেক্ষণে বলেছেন, গুলশান–বনানীর মতো এলাকায়ও কোনো মেয়ে এমন পোশাক পরে রাস্তায় বের হয় না। সেখানে গ্রামের মতো একটি জায়গায় পাবলিক প্লেসে এমন পোশাক পরা স্বাধীনতা হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আদালত বলেছেন, যেমন খুশি তেমন পোশাকের নামে সোসাইটির কালচারকে ধ্বংস করতে পারে না। ওই মেয়ে যে ধরনের পোশাক পরিহিত ছিল সেটা দেশের সামাজিক অবস্থার সঙ্গে বেমানান। যে কারণেই প্রতিবাদের শিকার হয়েছিলেন।’

আরো পড়ুন: হলের বাথরুমে নিজের গলা কাটলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

কামাল হোসেন আরও বলেন, ‘মায়ের বয়সী নারী যে প্রতিবাদ করেছেন, এটা নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় যায় না। কেননা এতে বলা আছে, যৌন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে যদি কোনো নারীকে হেনস্তা করা হয়। ৬০ বছর বয়সী নারীর পক্ষে কীভাবে ২২ বছর বয়সী মেয়েকে যৌন হেনস্তা করা হয়েছে, এটা বোধগম্য নয়। ভিকটিম নিজে মামলা করেননি, জবানবন্দি দেননি। তার বন্ধুরা বা স্টেশন মাস্টারও মামলা করেনি।’

তিনি বলেন, ‘এটা পরিকল্পিতভাবে পুলিশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর যে আইনে মামলা হওয়ার কথা, সেটাও হয়নি। এ মামলা অবান্তর ও অযাচিত।’

নরসিংদী রেলস্টেশনে গত ১৮ মে সকালে চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষায় ছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স প্যান্ট ও স্লিভলেস টপস। এ  কারণে ওই তরুণীকে হেনস্তার অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়।

ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬