তারেক রহমান
আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান © সংগৃহীত
আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, ২০২৫ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে, যারা যোগদান করেননি। সেই পদগুলো কি ওই ব্যাচের অপেক্ষমান অন্যদের অধিকার নয়। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, ২০২৫ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে, যারা যোগদান করেননি। সেই পদগুলো কি ওই ব্যাচের অপেক্ষমাণ অন্যদের অধিকার নয়। যোগদান না করায় অপেক্ষামান থেকে নিয়োগ একটি বিধিভুক্ত উপায়। আজ চাকরিপ্রত্যাশীরা আমাদের কাছে বিষয়গুলো তুলে ধরেন।
তিনি আরও লেখেন, আমি ও রাশেদ খান ভাই এক সাথেই সেখানে ছিলাম। আমিও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বিষয়টি অবগত করেছি। চাকরিপ্রত্যাশীদের প্রতি ন্যায়বিচারের অনুরোধ করেছি।