হাসপাতালেই গলায় ফাঁস নিলেন নারী চিকিৎসক

১০ আগস্ট ২০২২, ০৯:৫১ PM
আত্মহত্যা করা নারী চিকিৎসক

আত্মহত্যা করা নারী চিকিৎসক © সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে রোকেয়া বেগম ডেইজি (২৭) নামের এক চিকিৎসকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডা. রোকেয়া খাতুন দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের সিরাজের মেয়ে।

জানা গেছে, তারা স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক। রোকেয়া বেগম ডেইজি দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ওই হাসপাতালের কোয়ার্টারে থাকতেন এবং তার স্বামী চিকিৎসক আরিফুজ্জামান আরিফ চিরিরবন্দরে কর্মরত। তার স্বামী গতকাল চিরিরবন্দর থেকে আসেন। রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে রোকেয়া বেগম মঙ্গলবার বিকেলে তার কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: রাজ-পরীর ছেলের নাম কী?

নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার জানান, আজকে বিকেলে মোবাইলের মাধ্যমে থানায় সংবাদ আসে উপজেলার দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলায় এক চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence