রাজ-পরীর ছেলের নাম কী?

১০ আগস্ট ২০২২, ০৯:১৬ PM
পরীমনি ও রাজ

পরীমনি ও রাজ © ফাইল ছবি

ছেলে সন্তানের জন্ম দিয়েছেন দেশের আলোচিত অভিনেত্রী পরীমনি। বাবা হয়েছেন শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৃথিবীতে আসে রাজ-পরীর সন্তান।

এদিকে গণমাধ্যমে পরীমনির মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই আলোচনায় এসেছে তার সন্তানের নাম কী রাখা হবে সেই বিষয়টি। যদিও এখনো কোনো নাম ঠিক করেনি এই তারকা দম্পতি। তবে ছেলে সন্তান হলে কী নাম রাখবেন সেটি আগেই জানিয়েছিলে পরীমনি।

গর্ভে সন্তান আসার পর পরীমনি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার ছেলেসন্তান হলে নাম রাখবেন রাজ্য। তবে এটিই যে চূড়ান্ত নাম সেটি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রাজ জানান, এগুলো এখনও ঠিক করেননি তারা এবং এগুলো নিয়ে ভাবছেনও না। পরী বাসায় ফেরার পর আলোচনা করে নাম ঠিক করবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়, পরে জানা যায় তাদের বিয়ের খবর।

ট্যাগ: বিনোদন
পানামাকে বিদায় করে স্বপ্ন বাঁচাল ক্রোয়েশিয়া
  • ২৪ জুন ২০২৬
ঈশ্বরগঞ্জে পুকুরপাড়ের গাইড ওয়াল অপসারণের অভিযোগ, এক মাসেও প…
  • ২৪ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
  • ২৪ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেল যেসব দল
  • ২৪ জুন ২০২৬
দুই দফা কমার পর সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ২৪ জুন ২০২৬
সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি
  • ২৪ জুন ২০২৬