লোডশেডিং কবে থেকে স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

০৭ আগস্ট ২০২২, ০৪:২০ PM
লোডশেডিং কবে থেকে স্বাভাবিক হবে?

লোডশেডিং কবে থেকে স্বাভাবিক হবে? © ফাইল ছবি

আগামী অক্টোবর মাস থেকে লোডশেডিং স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রবিবার (০৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা উৎপাদন বাড়াব। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য্য ধরেন।

তিনি বলেন, কে চায় মানুষকে ভুক্তভোগীর মধ্যে ফেলতে? কেউ চায় না। আমরা বুঝতে পারছি।

আরও পড়ুন: রুটিন করে লোডশেডিং শুরু হচ্ছে কাল থেকে

নসরুল হামিদ আরো বলেন, এটা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে অর্ধেকেরও কম হবে। লোডশেডিং থেকে বেরিয়ে আসবে।

এর আগে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়। এরপর কোন এলাকায় কত সময় লোডশেডিং হবে সে সূচী করে দেয়া হয়েছে। তবে এ বিষয়ে গ্রাহক পর্যায়ে সূচী না মেনে লোডশেডিংয়ের অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬