স্ত্রীর মৃত্যুর একঘণ্টা পর মারা গেলেন স্বামীও

০২ আগস্ট ২০২২, ০৯:৪৩ PM
পাশাপাশি কবর

পাশাপাশি কবর © সংগৃহীত

স্ত্রীর মৃত্যুর একঘণ্টার ব্যবধানে স্বামীও না ফেরার দেশে পারি জমিয়েছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার দাতিয়ারায় এই ঘটনা ঘটে।

মৃত স্ত্রীর নাম নাফিজা আক্তার। আর তার স্বামীর নাম মো. শাহবুদ্দিন। দক্ষিণ মৌড়াইলে পাশাপাশি কবরে তাদের লাশ দাফন করা হয়েছে।

আরও পড়ুন: সার্ভার ডাউন থাকায় ফল দেখতে পারছেন না বেলায়েত

স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজা আক্তার কিডনি রোগে আক্রান্ত। দুপুরের দিকে নাফিজা আক্তার অসুস্থ হলে ঘাটুরায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

নাফিজা আক্তারের দাফন প্রস্তুতির সময় মো. শাহবুদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহবুদ্দিন হৃদরোগে আক্রান্ত ছিলেন। এক সপ্তাহ আগে তাঁর হার্টে রিং বসানো হয়।

ট্যাগ: মৃত্যু
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬