পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের

১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ PM
এআই দিয়ে তৈরি একটি প্রতীকী ছবি

এআই দিয়ে তৈরি একটি প্রতীকী ছবি © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে সেরাজুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সেরাজুল ইসলাম পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন। একই সময়ে শিবগঞ্জ উপজেলা পরিষদের দুই কর্মচারী মোটরসাইকেলে করে ওই এলাকা পার হচ্ছিলেন। হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর আক্রমণ শুরু করলে আত্মরক্ষার্থে তারা পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদেরকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই সেরাজুল ইসলাম মারা গেছেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসেও অগ্রগতি নেই ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলার  
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিইও পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আগামী ২০-৩০ বছর ভাঙন থেকে সুরক্ষা পাবেন লক্ষ্মীপুরের মানুষ:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬