চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

৩১ মার্চ ২০২৬, ০১:৫৭ PM
জব্দ করা গানপাউডার-সদৃশ পদার্থসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম

জব্দ করা গানপাউডার-সদৃশ পদার্থসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে র‍্যাবের অভিযানে প্রায় ৯ কেজি গানপাউডার-সদৃশ পদার্থসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নাশকতার আশঙ্কায় পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩০ মার্চ) র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামের ৪ নম্বর বেড়িবাঁধের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় মোট ৯ দশমিক ১৫০ কেজি গানপাউডার-সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। এ ছাড়া বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে রয়েছে কাচের টুকরা (১ দশমিক ২০০ কেজি), লোহার পেরেক (৪০০ গ্রাম), ৩০টি প্লাস্টিকের কৌটা, ১০টি লাল কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, টহল দলের কাছে তথ্য আসে যে, ওই স্থানে সন্দেহজনক কিছু প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। তবে এসময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুদ করে রেখেছিল। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বার সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মঘণ্টা মানার নির্দেশ উপাচার্যের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9