হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের

১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ PM
হরমুজ প্রণালী ও  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

হরমুজ প্রণালী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি © সংগৃহীত

যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালির মধ্য দিয়ে সব বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত সমন্বিত রুটে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এই সিদ্ধান্ত ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং আপাতত যুদ্ধবিরতির সময় পর্যন্ত এটি কার্যকর থাকবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, তাই এই ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬