হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ PM
হামে আক্রান্ত শিশু

হামে আক্রান্ত শিশু © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম সন্দেহে মারা গেছে আরও দুজন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে এক হাজার ১১৫ জন। আর ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে। এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১২৭ জন। ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা তিন হাজার ১৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৪৩ জন। এই সময়ের মধ্যে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩৭ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৪ জনের।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬